ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে ভারতকে ৪৭ রানে হারিয়ে শুভ সূচনা করলো নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের দেওয়া ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
নাগপুরের স্পিন সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিন বোলিঙে আটকাতে চেয়েছিলেন ভারত অধিনায়ক ধোনি। দ্রুত কয়েকটি উইকেট তুলে ধোনিকে ভাল শুরু এনে দেন ভারতীর বোলাররা।
এরপর কোরি অ্যান্ডারসনের ৩৪ ও লোয়িক রঞ্চির ২১ রানে ভর করে, ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিঙে নেমে কিউই স্পিনারদের ঘূর্নিতে ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারাতে থাকে ভারত।
শেষদিকে ধোনি প্রতিরোধ গড়লেও হার এড়াতে পারেননি দলের। ৪৫ হাজার দর্শকের সামনে হেরে যায়, ওয়ার্ল্ড টি-টোয়েন্টির টপ ফেবারিট টিম ইন্ডিয়া।
১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।