খেলা

কিয়েভের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ডায়ানামো কিয়েভের বিপক্ষে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। তবে প্রথম লেগ ৩-১ এ জেতায় পরের রাউন্ডে খেলার সুযোগ পাচ্ছে ম্যানচেস্টারের ক্লাবটি। অন্য ম্যাচে, পেনাল্টি শ্যুট আউটে ৮-৭ ব্যবধানে পেএসভি এইন্ডহোভেনকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো ম্যানচেস্টার সিটি। ডায়নামো কিয়েভের বিপক্ষে নিজ মাঠে গোলশূন্য ড্র উপহার দিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। তাদের ক্যাপ্টেন ভিনসেন্ট কোম্পানি ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ম্যাচ শুরুর ৫ মিনিটেই।

প্রথম লেগ ৩-১ গোলে জেতায় ম্যানসিটি চলে যায় শেষ আটে। অন্য ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসভি এইন্ডহোভেনের নির্ধারিত সময় ছিল গোলশূন্য। ৮-৭ ব্যবধানে পিএসভি এইন্ডহোভেনকে হারায় ডিয়েগো সিমিওনির দল।

এইন্ডহোভেনের লুসিয়ানো নার্সিঙ পেনাল্টি মিস করেন। এরপর হুয়ানফ্রা জয় এনে দেন অ্যাতলেটিকো মাদ্রিদকে।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ