আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশ। ইংলিশদের দেয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। এ নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো টাইগ্রেসরা।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বোয়ামি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ইংলিশরা।
ওপেনার শার্লেট অ্যাডওয়ার্ডসের ৬০, নাটালি স্কিভারের ২৭ ও ক্যাথরিন ব্রান্টের ১৭ রানে ভর করে বাংলাদেশকে ১৫৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় থ্রি লায়নরা। ৩টি উইকেট নেন বাংলাদেশের জাহানারা আলম।
জবাব দিতে নেমে, ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে, নিগার সুলতানার ৩৫ ও সালমা খাতুনের ৩২ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে টাইগ্রেসরা।