চুড়ান্ত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লাইন আপ। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা আর ভল্ফসবার্গকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ।
বেনফিকার বিপক্ষে খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির মোকাবেলা করতে হবে প্যারিস সেন্ট জার্মেইকে।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
তবে, সবধরণের প্রতিযোগিতায় শেষ ৬ বারের সাক্ষাতেই জিতেছে কাতালানরা।
এদিকে, তুলনামুলক সহজ প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে, কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ম্যানচেস্টার সিটিকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: