আইসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ টু'র ম্যাচে আজ (শনিবার) রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে চারবারের সাক্ষাতে সবগুলো ম্যাচেই জিতেছে ভারত। তবে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাকিস্তান।
এদিকে, নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে আছে টিম ইন্ডিয়া। এ ম্যাচেও হারলে আসর থেকেই বাদ পড়ার শঙ্কা পেয়ে বসবে ধোনীবাহিনীকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই শক্তিমত্তা ও অভিজ্ঞতায় এগিয়ে আছে ভারত।
এদিকে, বিকেল ৪টায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে দেখা হবে পাকিস্তানের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: