খেলা

এবার নিষিদ্ধ তাসকিনও

তাসকিন
তাসকিন

বিস্ময়কর হলেও সত্যি-তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ তাই তাকেও বিশ্বকাপ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। শনিবার এ তথ্য জানানো হয় বিসিবিকে জানিয়েছে তারা।

বেঙ্গালুরুতে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, শনিবার দুপুরে তারা জেনেছেন সানির অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। তার জায়গায় দলে এসেছেন সাকলাইন। আর তাসকিনের বদলে মাঠে নামবেন শুভাগত হোম।

বিশ্বকাপের মতো বড় আসরের মাঝপথে আইসিসির এ সিদ্ধান্ত বাংলাদেশ দলের জন্য সব দিক থেকেই বড় ধরনের ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে আরাফাত সানির সঙ্গে তাসকিনের অ্যাকশন নিয়েও সন্দেহ তোলেন আম্পায়াররা। পরে গত ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। একটি সূত্রে জানা গেছে, আজ সেই পরীক্ষার রিপোর্ট সম্পর্কেই বিসিবিকে জানিয়েছে আইসিসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ