খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা দুই খেলায় হারের পর বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে বাঁচা-মরার লড়াইয়ে রোববার ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলায় নামবে। সে তুলনায় পাকিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর ‘বি’ গ্রুপের এ খেলায় ক্যারিবীয়দের লক্ষ্য জয়যাত্রা অব্যাহত রাখা।

বাংলাদেশের মেয়েরা এর আগে দুই খেলায় স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। এমনিতেই নারী ক্রিকেটে বাংলাদেশ দুর্বল দল।

গেল বছর দলটি থাইল্যান্ডে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতা শেষে আয়ারল্যান্ডকে নিয়ে চূড়ান্ত পর্বে উঠে আসে বাংলাদেশ। সঙ্গত কারণেই ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের বিরুদ্ধে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিপক্ষই ফেবারিট।

যদিও আগের খেলার পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিবীয়দের জয়টি কেবল চার রানের। সে খেলায় অধিনায়ক স্টেফানিই কেবল ভালো খেলেন এবং তার দল আট উইকেটে ১০৩ রান করেছিল।

তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া ক্যারিবীয় দলটির অধিনায়ক স্টেফানি ভোগাতে পারেন জাহানারার দলকে। গত পাঁচ বছরে তিনিই ওয়েস্ট ইন্ডিজের নারী দলটির হয়ে সবচেয়ে বেশি রান তুলেছেন।

এরপরই আছেন অফ স্পিনার আনিসা মোহাম্মেদ যিনি পাকিস্তানের বিরুদ্ধে ২৫ রানে তিন উইকেট নিয়ে ১০০ উইকেটের মাইল ফলক পেরিয়ে যান।

আগের দুটি খেলায় বাংলাদেশ দলের ব্যাটিং ভালো কিছু করে দেখাতে ব্যর্থ হয়। যদিও ওপেনার শামিম আকতার ও আয়েশা রহমান, রুমানা আহমেদ ও নিগার সুলতানা ব্যাটসম্যান হিসেবে ভালো করার ক্ষমতা রাখেন।

কাজেই প্রতিপক্ষের সঙ্গে লড়তে হলে ব্যাটিংয়ে ভালো কিছু করে দেখাতে হবে।

স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদও উইকেট বিবেচনায় এদিন বোলিং আক্রমণে চড়াও ভূমিকা নিলে বাংলাদেশ দল টুর্নামেন্টে আশা জিইয়ে রাখতে পারবে। গত দুটি খেলায় উভয়েই উইকেট নিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ