খেলা

তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বিসিবি: পাপন

পাপন
পাপন

তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার সকালে নিজ বাসায় এ ব্যাপারে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিনকে পাবার জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে বিসিবি। এই টাইগার পেসারকে নিষিদ্ধের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কমকর্তাদের সঙ্গে কথা বলেছেন পাপন।

নিষেধাজ্ঞার পুনবিবেচনার পাশাপাশি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাসকিনকে পেতে চায় বিসিবি বলেও জানান তিনি।

আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকলেও তাসকিনের বোলিং নিয়ে কোন দ্ধিধা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন অধিনায়ক মাশরাফিসহ বোলিং কোচ হিথ স্ট্রিক।

এদিকে, আরাফাত সানির পর তাসকিনের নিষিদ্ধ হবার খবরে শোকের আবহ বাংলাদেশ স্কোয়াডে। তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিসিবি তাসকিনের বিষয়ে ব্যবস্থা নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন টাইগার অধিনায়ক।

এদিকে, আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বাংলদেশের ক্রিকেট প্রেমীরা। রাজধানীর প্রেসক্লাবে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম মানববন্ধন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ