ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তরুণ ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে ম্যাচ জিতে নিলো অলরেডরা।
ইত্তেহাদ স্টেডিয়ামে মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার উইনাইটেড। ৪-২-৩-১ ফরম্যাশন নিয়েও ম্যাচে কোন প্রতিরোধ করতে পারে নি তারা।
উল্টো ম্যাচের ১৬ মিনিটে ইংলিশ তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে পরাজয়ের স্বাদ পায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। তবে হারলেও পয়েন্ট টেবিলের চার নম্বর রয়েছে ম্যানচেস্টার সিটি। পাঁচ নম্বরে রয়েছে ম্যান ইউ।
দিনের আরেক খেলায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত, ৩-২ ব্যবধানে সাউদাম্পটনের কাছে হেরেছে লিভারপুল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: