খেলা

সেভিয়াকে ০-৪ গোলে উড়িয়ে দিলো রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ড্র করলেও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে ০-৪ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

ফলে ৩০ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে লসব্লাঙ্কোসরা। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পাঁচ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। ৫৭ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করতে পারেন নি রিয়াল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে চার মিনিট পরেই রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুন করে রিয়াল।

এ নিয়ে লিগের সর্বোচ্চ ২৮ গোল করলেন এ পর্তুগীজ সুপার স্টার। দুই মিনিট পরেই গ্যারেথ বেলের গোলে ব্যবধান ৩-০' করে লসব্লোঙ্কোসরা।

বার্সেলোনার স্ট্রাইকার গ্যারি লিনেকারের করা ৪২টি গোল টপকে, স্প্যানিশ লিগে সর্বোচ্চ ৪৩টি গোলের মালিক এখন বেল। ৮৭ মিনিটে জাসে রদ্রিগেজের গোলে ৪-০ ব্যবধানের জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ