আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার ব্যাঙ্গালুরুতে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
তাসকিন ও আরাফাত সানির বিকল্প হিসেবে দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকলাইন সজীব ও শুভাগত হোম।
তাসকিনের পরিবর্তে মুস্তাফিজের দলে ফেরাটা অনেকটাই নিশ্চিত। অনুশীলনে পুরো ৪ ওভার স্বচ্ছন্দেই বল করেছেন কাটার মাস্টার।
রোববার সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছেন ২০ ভাগ ফিট থাকলেও মুস্তাফিজকে খেলানোর পক্ষে তিনি।
এছাড়া, দুইজন পারফর্মারের অভাবে দলের সঠিক কম্বিনেশন খুঁজে বের করাটা চ্যালেঞ্জ বলে জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন। যদিও মাশরাফি আশাবাদী সানি-তাসকিনকে ছাড়াই ভাল খেলবে বাংলাদেশ। জয়ের জন্যই মাঠে নামবে তারা।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান স্কিপার স্টিভেন স্মিথ।