টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘টু’র ম্যাচে সোমবার বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ বল হাতে রেখেই টপকে যায় অজিরা।
এর ফলে নিজেদের দুই ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো টাইগারদের। অন্যদিকে, শেষ চারের আশা বাঁচিয়ে রাখলো অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ডাবল ফিগার পার করতেই ওয়াটসনের দ্বিতীয় শিকার হন সাব্বির।
তবে সাকিবের ৩৩ ও মাহমুদুল্লাহর অপরাজিত ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৫৬ রান করে বাংলাদেশ। জবাব পরিকল্পিত শুরু করে অস্ট্রেলিয়া।
উদ্বোধনী জুটিতেই আসে ৬২ রান। এরপর নিয়মিত বিরতিতে অজিদের উইকেট তুলে নিয়ে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।