খেলা

তাসকিনকে নিষিদ্ধ করায় আইসিসির সমালোচনায় ইয়ান চ্যাপেল

তাসকিন
তাসকিন

বিশ্বকাপের মত টুর্নামেন্টের মাঝপথে পেসার তাসকিন আহমেদের নিষিদ্ধ হওয়ার বিষয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।

এদিকে তাসকিনের প্রশংসা করে তার পক্ষে কথা বলেছেন সাবেক দুই পাকিস্তানি ফাস্টবোলার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার।

একটি চলমান টুর্নামেন্টের মাঝপথে একজন বোলারকে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই— বলে মন্তব্য করেন ইয়ান চ্যাপেল। এটি আইসিসির একটি নিষ্ঠুর সিদ্ধান্ত বলেও মনে করেন এই অস্ট্রেলিয়ান গ্রেট।

এছাড়া, বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশের দুই বোলারকে নিষিদ্ধ করাটা অন্যায় হয়েছে বলে মনে করেন ওয়াসিম আকরামও। এ রকম সিদ্ধান্ত বিশ্বকাপ শেষে নিলেই হতো বলে মন্তব্য করেছেন তিনি।

এশিয়া কাপের সময় ম্যাচ অফিশিয়ালরা তাসকিন-সানির বোলিং নিয়ে কেন সংশয় প্রকাশ করেননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াসিম।

এদিকে সামজিক মাধ্যম-টুইটারে সমবেদনা জানিয়ে, তাসকিন দ্রুত ক্রিকেটে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন শোয়েব আখতার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ