খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ (বুধবার) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। নিজেদের সামর্থ্যের সবকুটু দিয়ে খেলে জিততে চায় মাশরাফিবাহিনী।

এদিকে, স্পিনের ফাঁদে ফেলে বাংলাদেশকে আটকানোর ছক কষছে টিম ইন্ডিয়া। ব্যাঙ্গালুরুর চেন্নাসোয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত ৮টায়।

কঠিন সময় পার করছে বাংলাদেশ। সুপার টেনে টানা দুই ম্যাচে হেরে সেমিফাইনালের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে টাইগারদের। টুর্নামেন্টে টিকে থাকতে পরের দুটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। এর সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপ টু'র অন্য দলগুলোর খেলার ফলাফলের দিকেও।

এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাঙ্গালুরুর চেন্নাসোয়ামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে মাশরাফি বাহিনী।

তাসকিন আহমেদ, আরাফাত সানি ও তামিম ইকবালের মতো ৩ জন ইন ফর্ম ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। অজিদের বিরুদ্ধে ব্যাট হাতে ১৫৬ রান করার পাশাপাশি বোলিংয়েও ৭ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

মানসিকভাবে চাপে থাকলেও অস্ট্রেলিয়াকে বিনা প্রতিরোধে জিততে দেয়নি বাংলাদেশ। যা ভারতের বিপক্ষে ম্যাচে অনুপ্রেরণা জোগাবে দলকে।

ধারাবাহিকভাবে রান করছেন মাহমুদুল্লাহ। ব্যাটিং ও বোলিং দুটোতেই ভালো করছেন সাকিব আল হাসান।

তবে এখনো সুসময়ের অপেক্ষায় আছেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।

ইডেন গার্ডেন্সে স্পিন স্বর্গ বানিয়ে পাকিস্তানকে রীতিমতো অসহায় আত্মসমর্পনে বাধ্য করেছিলো ভারত। এবার চেন্নাসোয়ামিতে একই রকম উইকেট তৈরি করে বাংলাদেশকে কাবু করার ছক কষছে তারা।

তবে বাংলাদেশও প্রস্তুত ভারতকে স্পিন দিয়ে মোকাবালার জন্য। সাকিব আল হাসানের সঙ্গে সাকলাইন সজীব, শুভাগত হোম, নাসির হোসেন, সাব্বির রহমানদের মতো ঘুর্ণি বোলারও তৈরি ভারতকে মোকাবেলায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ