টেনিসে নারী-পুরুষের পারিশ্রমিক নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন নোভাক জকোভিচ। পুরুষদের টেনিস র্যাং কিংয়ের শীর্ষ তারকার দাবি, তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে গণমাধ্যমে।
সম্প্রতি নারী টেনিসে খেলোয়াড়দের চেয়ে পুরুষ খেলোয়াড়দের বেশি বেতন পাওয়া উচিত বলে মন্তব্য করেন জকোভিচ। টেনিস ফান্ডের অর্থ সঠিক বন্টনের জন্যই এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি তার।
তবে জকোভিচের এ কথায় সমালোচনার ঝড় উঠেছে টেনিস মহলে। সেরেনা উইলিয়ামস থেকে অ্যান্ডি মারে-কেউই ছাড় দিচ্ছেন না সার্ব তারকাকে।
গত বছরের ইউএস ওপেনে সেরেনার ম্যাচের টিকেট, পুরুষদের ম্যাচে টিকেটের চেয়ে দ্রুত বিক্রি হয়েছিল বলে মনে করিয়ে দিয়েছেন বৃটিশ তারকা মারে।
ফেদেরার ও নাদালের মতো তারকাদের অবদানে টেনিসে যে অর্থ আসে তা থেকে র্যাং কিংয়ের সত্তর নম্বরে থাকা পুরুষ খেলোয়াড়ও উপকৃত হন বলেও উল্লেখ করেন মারে।