খেলা

ভারতের বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে জিততে পারলো না বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘টু’র টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ভারত। স্বাগতিকদের দেয়া ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লড়াই করে শেষ পর্যন্ত ১ রানে হারতে হয়েছে মাশরাফির দলকে। ফলে এবারের মতো বিশ্বকাপের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

অনেকটা ২০১২ এশিয়া কাপেরই পুনরাবৃত্তি। পাকিস্তানের কাছে সেইবার বাংলাদেশ হেরেছিলো ২ রানে। এবার টি-২০ বিশ্বকাপের ভারতের কাছে পরাজয় মাত্র ১ রানে।

তবে শুরুতে অবশ্য বাংলাদেশেরই জয় ছিলো। সাত ম্যাচ পর টস ভাগ্যে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা। সাকিব-মুস্তাফিজদের বোলিং সামলাতে হিমশিম খান দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

দলীয় ৪২ রানে শর্মা ফিরে যাওয়ার তিন রান পরেই শিখর ধাওয়ানকে সাজঘরের পথ দেখান সাকিব আল হাসান। দলীয় ৯৫ রানে ব্যক্তিগত ২৪ রান করা কোহলিকে বোল্ড করে, ভারতের রানের চাকা স্লো করে দেন শুভাগত হোম।

সুরেশ রায়নার পর, পান্ডকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন পেসার আল-আমিন। পান্ডের অসাধারণ ক্যাচ তালু বন্দি করে ভারতকে চাপে রাখে বাংলাদেশ।

বেশিক্ষণ টিকতে পারেননি যুবরাজ। শেষদিকে জাদেজার ১২ ও ধোনির ১৩ রানে নির্ধারিত ওভারে ১৪৬ রান করে ভারত।

গেলো কয়েক ম্যাচে সৌম্য অফফর্মে থাকায়, তামিমের সঙ্গে ওপেন করেন মিথুন চৌধুরী। কিন্তু দলীয় ১১ রানে হারাতে হয় তাকে।

সাব্বিরকে সঙ্গে নিয়ে ভালোই খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু জাদেজার বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে, স্ট্যাম্পড হয়ে ফেরেন তিনি।

সাব্বিরের আচমকা ফিরে যাওয়া সবাইকে হতবাক করেছে। সেইসঙ্গে পাঁচনম্বরে মাশরাফির ব্যাট হাতে নামায়, বিস্মিত হয়েছে ভারতীয় বোলাররা। কিন্তু ব্যক্তিগত ছয় রানে ফেরেন তিনি।

অপরপ্রান্তে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন সাকিব। কিন্তু ব্যক্তিগত ২২ রানে তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। জয়ের জন্য তখনও প্রয়োজন আরো ৫২ রান।

ষষ্ঠ উইকেটে সৌম্য-মাহমুদুল্লাহ'র ৩১ রানের জুটিতে জয়ের পথে এগুতে থাকে বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৬ রানে সৌম্য ফিরে গেলে হতাশায় পড়ে টাইগার শিবির।

শেষ ওভারে প্রয়োজন ছিলো ১১ রান। পান্ডের বলে মুশফিকের বাউন্ডারি ব্যবধান কমালেও, পরপর দুই বলে মুশফিক-মাহমুদুল্লাহ বিদায় জয়ের আশা ফিকে হয়ে যায় বাংলাদেশের।

শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২ রান। কিন্তু পান্ডের অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে পারেননি শুভাগত। ১৪৫ রানে থামে টাইগারদের ইনিংস। আর ১ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। একই সঙ্গে বিদায় বিশ্বকাপ থেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ