শিগগিরই বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।
শুক্রবার সকালে কোলকাতা থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময়ে সমগ্র দেশবাসী ও বিসিবি সমর্থন দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাসকিন।
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ফিরতে হলো তাসকিনকে। আগেই দেশে ফিরেছেন নিষিদ্ধ হওয়া স্পিনার আরাফাত সানি। তবে রিভিউ শুনানির জন্য একটু দেরিতে ফিরলেন তাসকিন।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে সানি-তাসকিনের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশের পর বায়োমেক্যানিক্যাল পরীক্ষার ফলাফলে দুই জনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়।
তাসকিনের জন্য রিভিউ আবেদন করা হলেও তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: