টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারটেনে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বুধবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, বাংলাদেশ দল নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার বোলিং শেষ করতে পারেনি বলে জানিয়েছে আইসিসি। শেষের এক ওভার করতে টাইগারদের অতিরিক্ত সময় লেগেছে বলেও অভিযোগ তাদের।
এরজন্য টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ম্যাচ ফি'র ২০% ও দলের বাকী খেলোয়াড়দের ১০% জরিমানা করা হয়েছে।
বিশ্বকাপের চলতি আসরে আরেকটি ম্যাচে স্লো-ওভার রেটের ঘটনা ঘটলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন মাশরাফি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: