খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২১ রানে হারিছে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালীতে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে হেরেছে পাকিস্তান। ফলে টুর্নামেন্টের চারটি ম্যাচ হেরেই বাড়ি ফিরতে হচ্ছে আফ্রিদীদের। প্রথমে ব্যাট করে জয়ের জন্য পাকিস্তানকে ১৯৩ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাটিঙে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান।

টস জিতে ব্যাটিঙে নামা অজি টপ অর্ডারের ওপর চড়াও হয় পাকিস্তানের পেইসাররা। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়া, এরপর স্বস্তি পায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার শেইন ওয়াটসনের ব্যাটে ভর করে।

স্মিথ করেন অপরাজিত ৬১ রান। ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে নট আউট থাকেন ওয়াটসন।তাদের ৭৪ রানের পার্টনারশিপে ভর করে ২০ ওভার শেষে ৪ উইকেটে ক্যাঙারুরা সংগ্রহ করে ১৯৩ রান।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন খালিদ লতিফ।

৪ ওভারে ২৭ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন জেমস ফকনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ