দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের দেয়া ১২৩ রানের টার্গেট ২ বল হাতে রেখে টপকে যায় ক্যারিবিয়রা।
নাগপুরে ক্যারিবিয় বোলারদের তোপের মুখে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ৪৭ ও উইজি করেন ২৮ রান।
জবাব দিতে নেমে, ভালোই জবাব দিচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজ। চার্লস ৩২ ও মারলন স্যামুয়েলস করেন ৪৪ রান। তবে ১৪তম ওভারে রাসেল ও স্যামিকে ফিরিয়ে প্রোটিয়াদের খেলায় ফেরান ইমরান তাহির।
তবে ব্রেথওয়েটের ১০ রানে ভর করে ১৯ ওভার ৪ বলে ৩ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবিয়রা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: