খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও, ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হেরেছে বাংলাদেশ। কিউইদের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭০ রানে গুটিয়ে যায় মাশরাফির দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।

টি-২০ বিশ্বকাপ থেকে শূন্য হাতে না ফেরার জন্য গ্রুপ টুয়ের নিয়মরক্ষার শেষ ম্যাচে, নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ই ছিল বাংলাদেশের লক্ষ্য। বোলাররা সে লক্ষ্যেই ছিলেন তৎপর।

শনিবার কলকাতায় ইডেনে টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানেই ভাঙ্গে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। কাটার মাস্টার মুস্তাফিজকে সামলাতে হিমশিম খান কিউই ব্যাটসম্যানরা। তার কাটারে একেএকে পাঁচ উইকেট হারায় কিউইরা।

ব্যক্তিগত শূণ্য রানে এন্ডারসনকে ফিরিয়ে, রানের চাকাকে আরো স্লো করে দেন পেসার আল-আমিন, দলীয় সংগ্রহ তখন ১০০। তবে রস টেইলরের ব্যক্তিগত ২৮ আর বাকীদের ছোট ছোট ইনিংসে বড় সংগ্রহের পথে এগুতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু মুস্তাফিজের কাটারে, কাটা পড়লো কিউইদের টার্গেট। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-২০'তে পাঁচ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

ব্যর্থতার ছাপ বাংলাদেশের ব্যাটসম্যানদের। তামিম, মিথুন, সাকিবদের ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছিল দ্রুত ম্যাচ শেষে দেশে ফেরার ইচ্ছা তাদের। নয়তো সাব্বির-সৌম্যরা এমন বাজে আউট কি করে হয়? ১১ ওভার ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা ৪৫ রান।

আলোর স্বল্পতার কারণে ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর, আবার শুরু হলে দায়িত্ব নিতে পারে নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাহমুদুল্লাহ'র পর দ্রুতই সাজঘরে ফেরেন মাশরাফি, মুস্তাফিজ, আল-আমিন। ফলে ৭০ ওভারে থেমে যায় বাংলাদেশ, যা এবারের আসরে দলীয় সর্বনিম্ন স্কোর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ