খেলা

আবারো বিস্ময়ের নাম 'মুস্তাফিজ'

মুস্তাফিজ
মুস্তাফিজ

আবারো বিস্ময়ের জন্ম দিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। যা এখনো পর্যন্ত চলতি বিশ্বকাপের সেরা বোলিং ফিগার এটি।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমানই দ্বিতীয় বোলার, যিনি টি-টোয়েন্টির এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এই পাঁচ উইকেটের মধ্যে ৪টিই আবার বোল্ড। মুস্তাফিজের বৈচিত্র্যময় বোলিংয়ে ৮ উইকেটে ১৪৫ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

মাশরাফি বিন মর্তুজা মুস্তাফিজের বিশ্বস্ত হাতে বল তুলে দেন ৪র্থ ওভারে। নিজের প্রথম ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু উপহার দেন মুস্তাফিজ। মার্টিন গাপটিলের জায়গায় খেলতে নামা হেনরি নিকোলাসকে ক্লিন বোল্ড করে সাজঘরের পথ দেখান সাতক্ষীরা এক্সপ্রেস।

এরপর আবারো বল হাতে নেন নবম ওভারে। এবার মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা কেইন উইলিয়ামসন। স্লোয়ারে ধোঁকা খেয়ে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। প্রথম ২ ওভারে মাত্র ৭ রান খরচায় দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজ।

ডেথ ওভারের জন্য মুস্তাফিজের ২ ওভার রেখে দিয়েছিলেন মাশরাফি। কাটারে তুলে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন গ্র্যান্ট ইলিয়ট।

শেষ ওভারে পরপর দুই বলে স্যান্টনার ও ম্যাককালামকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন কাটার মাস্টার। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ব্ল্যাক ক্যাপদের ৫টি উইকেট তুলে নেন মুস্তাফিজ। যা বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সেরা বোলিংয়ের রেকর্ড এবং এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ম্যাচ সেরা বোলিং ফিগার। আর ইলিয়াস সানির ১৩ রানে ৫ উইকেটের পর মুস্তাফিজের এই বোলিং ফিগারটিই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সেরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ