খেলা

ভারতীয় একাদশে খেলছে মানিশ পান্ডে

মানিশ পান্ডে
মানিশ পান্ডে

যুবরাজের সিংয়ের ইনজুরিতে ভারতীয় একাদশে ঢোকার দরজা খুলেছে কর্ণাটকের ব্যাটসম্যান মানিশ পান্ডের জন্য। এরইমধ্যে স্ট্যান্ডবাই হিসেবে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে যোগ দিয়েছেন মানিশ।

রোববার মোহালিতে সুপারটেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময় গোঁড়ালিতে চোট পান যুবরাজ।

সোমবার দলের অন্য সদস্যদের সঙ্গে মুম্বাইয়ে পৌঁছেই এম-আর-আই করিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের আগেই যুবরাজ সুস্থ হয়ে যাবেন বলেও আশা চিকিৎসকদের। তবে এরপরও রাখতে হচ্ছে ব্যাকআপ। তাই বিশ্বকাপের শেষ প্রান্তে এসে দলে ঢোকার সুযোগ পেলেন মানিশ পান্ডে।

সবশেষ সিডনিতে অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতের হয়ে খেলেছিলেন পান্ডে। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডতে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছিলেন তিনি।

এদিকে পান্ডেকে খেলানো না হলে, যুবরাজের পরিবর্তে মেন ইন ব্লু স্কোয়াডে দেখা যেতে পারে, বিশ্বকাপ জুড়ে সাইডলাইনে বসে থাকা আজিঙ্কিয়া রাহানেকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ