বিটিআই ওপেন-২০১৬ গল্ফ টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন-বিপিজিএ এবং প্রফেশনাল গল্ফ টুর অব ইন্ডিয়া (পিজিটিএ)।
মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিজিএ’র প্রেসিডেন্ট আরশি হায়দার।
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ৬ জন অ্যামেচারসহ মোট ১২০ জন গলফার অংশ নিচ্ছেন এবারের আসরে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জামাল হোসেন। ৭২ স্ট্রোক প্লে'র এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৩৫ লাখ রুপি।
৪ দিন ব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে শনিবার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: