খেলা

মেসির ৫০তম গোলে আর্জেন্টিনার জয়

লিওনেল মেসি
লিওনেল মেসি

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ৫০তম আন্তর্জাতিক গোল করলেন। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে এ কীর্তি গড়লেন তিনি। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে হারিয়েছে বলিভিয়াকে।

প্রথমার্ধেই বলিভিয়ার বিপক্ষে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে আলবি সেলেস্তেরা। গ্যাব্রিয়েল মারক্যাদো এগিয়ে দেন আর্জেন্টিনাকে। এরপর আর্ন্তজাতিক ক্যারিয়ারের ৫০ তম গোলের রেকর্ড স্পর্শ করেন লিওনেল মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫০০ তম গোলের মাইলস্টোনের দিকে এগিয়ে যাচ্ছেন লিটল ম্যাজিশিয়ান।

যৌথভাবে উরুগুয়ের সঙ্গে শীর্ষে থাকা ইকুয়েডর হোঁচট খেয়েছে কলম্বিয়ার কাছে। কার্লোস বাক্কার জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে হোসে পেকারম্যানের দল।

এদিকে, সাসপেনশনের কারণে অধিনায়ক নেইমার ও ডিফেন্ডার ডেভিড লুইজ ছিলেন না ব্রাজিল একাদশে। সুযোগ কাজে লাগিয়েছেন প্যারাগুয়ের ড্যারিও লেজক্যানো ও এডগার বেনিতেজ। পিছিয়ে পড়া ব্রাজিলের মান বাঁচিয়েছে রিকার্দো অলিভিরা ও ড্যানি আলভেজের লক্ষ্যভেদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ