নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ক্যারিবীয়দের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে কিউইরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১৬ রানে ম্যাথিউস আউট হলেও দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করেন কুপার ও টেইলর। কুপারের ৬১ ও টেইলরের ২৫ রানে ভর করে নিউজিল্যান্ডকে ১৪৪ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্ল্যাক ক্যাপরা। মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ডিভাইন, ম্যাকগ্লাসান ও স্যাটারহোয়াইট।
তবে ক্যারিবীয় বোলারদের দাপটে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: