খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ

উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।

লেন্ডল সিমন্সের ৫১ বলে ৮৩ রানে ভর করে ভারতের দেয়া ১৯৩ রানের টার্গেট ২ বল হাতে রেখেই টপকে যায় ক্যারিবীয়রা।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি।

টস হেরে ব্যাট করতে নেমে ওয়াংখেড়ের ব্যাটিং পিচে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ভারত।

ভিরাট কোহলির ৪৭ বলে অপরাজিত ৮৯, রোহিত শর্মার ৪৩ ও আজিনকিয়া রাহানের ৪০ রানে ভর করে নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৯২ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯ রানের মধ্যে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে লেন্ডল সিমন্সকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন জনসন চার্লস। জনসন ৫২ রান করে ফিরে গেলেও আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ক্যারিবীয়দের জয়ের বন্দরে পৌঁছে দেন সিমন্স।

রাসেলের ২০ বলে ৪৩ ও সিমন্সের ৫১ বলে ৮৩ রানে ভর করে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

রোববার কলকাতার ইডেন গার্ডেনে ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে শিরোপা-যুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ