ঐতিহ্যবাহী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ রাতে ১২টা ৩০ মিনিটে লা লিগায় মুখোমুখি হচ্ছে। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হবে ম্যাচটি।
এ ম্যাচে গোল করলে সিনিয়র ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইল ফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে এ ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা।
দূরন্ত ফর্মে রয়েছে গতবারের ট্রেবলজয়ীরা। আক্রমণের ত্রিফলা মেসি-নেইমার-সুয়ারেজ মিলে এরইমধ্যে ছাড়িয়ে গেছেন ১০০ গোলের রেকর্ড।
এদিকে, কোচের দায়িত্ব নেয়ার পর এ প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবেন রিয়ালের লিজেন্ড জিনেদিন জিদান। আর প্র্যাবটিসে টোনি ক্রুস চোট পাওয়ায় তাকে খেলানো নিয়ে চিন্তিত মাদ্রিদ শিবির।
গত বছরের নভেম্বরে শেষ বার মুখোমুখি হয়েছিল এ দুই দল। সেবার ৪-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা।