ডেভিড গফিনকে হারিয়ে মিয়ামি মাস্টার্স ওপেনের ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সেমফাইনালে বেলিজিয়ামের গফিনকে ৭-৬, ৬-৪ গেইমে হারিয়েছেন জকোভিচ।
৪-৩ ব্যবধানে প্রথম সেট ভাঙেন ডেভিড গফিন। এরপর কঠিন লড়াই করে সমতায় আসেন জকোভিচ। ৭-৫ ব্যবধানে টাই ব্রেক ভাঙে প্রথম সেটের। দ্বিতীয় সেটে এসে শুরু থেকেই গফিনের ওপর আধিপত্য বজায় রেখে খেলতে থাকেন ২৮ বছরের জকোভিচ। ফ্লোরিডার ভয়ঙ্কর গরমে এ দুই টেনিস তারকার ঘাম ঝড়াতে হয়েছে ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত।
তবে শেষ মেষ জকোভিচের দুর্দান্ত ফিটনেস কন্ডিশন জয় করে প্রতিপক্ষকে হারাতে সহায়তা করেছে। ফলে প্রথম সেটে লড়লেও দ্বিতীয় সেটে এসে ডেভিড গফিন ছিলেন কিছুটা ক্লান্ত।
আর সে সুযোগ সুনিপুন দক্ষতায় কাজে লাগিয়েছেন আক্রমনাত্মক জকোভিচ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: