বাংলাদেশ মোটরস্পোর্টসের আয়োজিত হলো তৃতীয় র্যালিক্রস চ্যাম্পিয়নশিপ-২০১৬। শনিবার সকালে কার রেইসারদের এ টুর্নামেন্ট উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
২০০৬ সাল থেকে দেশের সব ধরনের মোটরস্পোর্টস ইভেন্ট আয়োজন করে আসছে বাংলাদেশ মোটরস্পোর্টস।
কার রেইসারদের এ টুর্নামেন্ট উদ্বোধন শেষে আনিসুল হক দেশের প্রতিটি ক্ষেত্রের মতো মোটর রেইসেও নারীরা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।
এবারে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির বালুর চরে দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেন ৩৪ জন প্রতিযোগী। এর মধ্যে রয়েছেন ৪ জন নারী রেইসারও। প্রতিযোগীদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে মেডিক্যাল টিম ও ফায়ার ব্রিগেডের ইউনিট।
৩১ মার্চ থেকে একই ভেন্যুতে চলছে ১১তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো ও ঢাকা অটো পার্টস শো। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কর্ণফুলী গ্রুপ, বাংলাদেশ ন্যাশনাল টুরিজম বোর্ড এবং ও লিকুই মলি গ্রুপ।