হোসে মরিনিয়োর উত্তোরসূরি হিসেবে ইংলিশ ক্লাব চেলসির কোচের দায়িত্ব পেয়েছেন অ্যান্তেনিও কন্তে। ২০১৬-১৭ মৌসুম থেকে চেলসির ডাগ আউটে দেখে যাবে এই ইতালিয়ান কোচকে।
গত মার্চে ইতালি জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্তেনিও কন্তে। জাতীয় দলের দায়িত্ব পালনের পর আবার পেশাদার লিগ ক্লাবের দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছিলেন কন্তে। আর এজন্য চেলসিকে বেছে নিয়েছেন তিনি।
এর আগে জায়ান্ট ইয়ুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন কন্তে।
২০১৫-১৬ মৌসুমে বাজে পারফরম্যান্স ও খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে চেলসির কোচের দায়িত্ব বহিস্কার হন হোসে মরিনিয়ো। এরপর থেকে অর্নবর্তী কোচের দায়িত্ব পালন করে আসছেন গাস হিডিংসকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: