ফুটবলের চলমান সমস্যা সমাধানে সাবেক ফুটবলার ও সংগঠকদের সব অভিযোগ, আগামী দুই একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বুধবার গুলশানে নিজ বাসায় বাফুফে নির্বাচনকে সামনে রেখে ‘বাচাঁও ফুটবল’ নামে সাবেক ফুটবলার ও ক্লাবের সংগঠকদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
পাপন বলেন, সমস্যা সমাধানে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।
এছাড়া ৩০ তারিখ বাফুফে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি মনোনয়নের কথা জানিয়েছেন সাবেক ফুটবলার ও ক্লাব সংগঠকরা।
দেশের হকি অঙ্গনের অস্থিরতা থেমেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের স্থতক্ষেপে। সেই বিশ্বাসে ফুটবলে চলমান সমস্যা নিরসনে "বাচাঁও ফুটবল" নামে জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্লাবের সংগঠকরা এবার দ্বারস্থ হলেন বিবিসি সভাপতির কাছে।
দুই মেয়াদে আট বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে'র সভাপতি পদে রয়েছেন কাজী সালাউদ্দিন। ৩০ এপ্রিল বাফুফে'র নির্বাচন হওয়ার কথা রয়েছে। সাবেক ফুটবলারদের চাওয়া, আসছে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি মনোনীত করবেন তারা।