ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ট্যালেন্ট হান্ট ভলিবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে। বুধবার সকালে প্রতিযোগীতার উদ্ধোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
দেশের ৮টি ক্লাবের পাশাপাশি বিকেএসপি মিলিয়ে ৯টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।
এ প্রতিযোগিতা জাতীয় দলের জন্য ভালো মানের খেলোয়াড় বাছাইয়ে কাজে দেবে বলে মনে করছে আয়োজক ভলিবল ফেডারেশন।
এ সময় ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহহমান মিকু উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: