স্প্যানিশ লিগের তিন পরাশক্তি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ রাতে মাঠে নামছে।
রাত ৮টায় এই বারের মুখোমুখি হবে রিয়াল, রাত সোয়া ১০টায় এস্পানিওলের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো আর রাত সাড়ে ১২টায় সোসিয়েদাদের মোকাবেলা করবে বার্সা।
স্প্যানিশ লিগে ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান খেলায় ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৬৯ পয়েন্ট নিয়ে ৩ এ লস ব্লাঙ্কোরা।
আজ-শনিবার রাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের মোকাবেলা করবে এ তিনটি দল। তাই শিরোপার দৌঁড়ে এগিয়ে থাকতে জয় চায় সবাই।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উল্ফসবার্গের কাছে হেরে কিছুটা চাপে আছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে উঠতে আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে ৩ গোলের ব্যবধানে জয়ের কোনো বিকল্প নেই লস ব্লাঙ্কোদের।
তবে, আজকের ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।