ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাতে দিল্লি ডেয়ারডেভিলসের মোকাবেলা করবে কোলকাতা নাইট রাইডার্স।
কোলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে রাত সাড়ে ৮টায়।
কলকাতা নাইট রাইডার্সে ৪র্থ বারের মতো খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
গত ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব।
এ পর্যন্ত আইপিএলে ৩২ ম্যাচ খেলে ৩৮৩ রান ও ৩৮টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
এবার কলকাতায় সাকিবের সঙ্গে খেলছেন গৌতম গম্ভীর, মর্নি মরকেল, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডারের মতো তারকা ক্রিকেটাররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: