খেলা

হেভিওয়েট টাইটেল পেলেন অ্যান্থনি জশুয়া

অ্যান্থনি জশুয়া
অ্যান্থনি জশুয়া

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চার্লস মার্টিনকে হারিয়ে আইবিএফ হেভিওয়েট টাইটেল জিতলেন অ্যান্থনি জশুয়া। সেইসঙ্গে অলিম্পিকে চ্যাম্পিয়নশিপের টাইটেল হারানোর আগেই বক্সিংয়ের প্রো হেভিওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে, মোহাম্মদ আলী ও লিওন স্পিংকসের পাশে নিজের নাম লিখিয়েছেন জশুয়া।

লন্ডনের ও'টু অ্যারেনায় মাত্র দুই রাউন্ডেই চালর্সকে পরাস্ত করেন অ্যান্থনি। অ্যামেরিকান প্রতিপক্ষকে হারাতে পাঁচ মিনিট সময়ও নেন নি জশুয়া। দ্রুততম হেভিওয়েট শিরোপা জয়ের ক্ষেত্রে অ্যান্থনির এ জয় পঞ্চম স্থানে। জানুয়ারিতে টাইটেল জিতে এপ্রিলের শুরুতেই তা হারালেন চার্লস মার্টিন।

এর আগে অপরাজিত ছিলেন ২৯ বছর বয়সী চার্লস। তবে ২৬ বছর বয়সী জশুয়ার সঙ্গে পারলেন না তিনি। এ নিয়ে ষোলোটি প্রোফেশনাল ফাইটে অংশ নিয়েছেন জশুয়া। যার জন্য মাত্র ৩৪ রাউন্ড খেলতে হয়েছে তাকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ