বাংলাদেশ সফরে আসছে না টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের কথা ছিল বিসিবির। তবে সূচী না মেলায় সফরটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এপ্রিল-মে এর পরিবর্তে নভেম্বরে সিরিজ খেলার কথা জানায়।
তবে সেসময় বিপিএল এর জন্য সূচি নির্ধারিত থাকায় বিসিবি রাজি হয়নি। টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কয়েকদিন পরই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চেয়ে বিসিবিকে ই-মেইল করেছিল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড।
টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার আগ্রহ প্রকাশ করেছিল তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: