ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদের।
ভলসবার্গের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে গ্যালাক্টিকোসরা। অন্য ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে শেষ চারে উঠেছে ম্যানচেস্টার সিটি।
ভলসবার্গের বিপক্ষে প্রথম লেগ ২-০ গোলে হারায়, দ্বিতীয় লেগে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা ১২৫ ম্যাচে ৯৩ টি গোল করলেন সি আর সেভেন।
আর এ মৌসুমে এরইমধ্যে ১৬ চ্যাম্পিয়ন্স লিগ গোল যুক্ত হয়েছে তার নামের পাশে। বলের দখল নিজেদের কাছে রেখেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় তারা।
এ মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোনো গোল হজম করেনি রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: