আইপিএলের অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন কাটার মাস্টার মুস্তাফিজ। দলের অন্য বোলাররা ভাল বল না করলেও ব্যক্তিগত পারফর্মেন্সে আরও একবার তিনি নিজেকে চেনালেন আলাদাভাবে।
দেশের বাইরে এই প্রথম কোনো বিদেশী লিগে অভিষেক হলো মুস্তাফিজের। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আইপিএল এর শুরুটাতেও স্নায়ুচাপ কাবু করতে পারেনি তাকে।
দলের অন্য বোলাররা যখন বেদম মার খেয়েছেন মুস্তাফিজের বোলকে তখন সমীহ করে খেলেছেন ব্যাটসম্যানরা।
প্রথম স্পেলে ২ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়েছেন। দ্বিতীয় স্পেলে এসে পরপর দুই বলে দূর্দান্ত মেজাজে থাকা এবি ডি ভিলিয়ার্স ও ওয়াটসনের মতো মারমুখী টি-টোয়েন্টি দুই স্পেশালিস্ট ব্যাটসম্যানের উইকেট নিয়েছেন।
৪ ওভারে ২৬ রান দিয়ে মুস্তাফিজই দলের সবচেয়ে ইকনমিক বোলার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: