অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের ম্যাচে অ্যান্তেনিও গ্রিজম্যানের জোড়া গোলে ক্যাটালানদের ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকোরা। দিনের আরেক ম্যাচে বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করেও শেষ চারে উঠেছে বায়ার্ন মিউনিখ।
ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে অ্যান্তেনিও গ্রিজম্যানের গোলে লিড নেয় অ্যাটলেটিকো। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি বার্সেলোনা।
খেলা শেষ হবার মিনিট তিনেক আগে ক্যাটালান রক্ষনে স্পটকিক পায় স্বাগতিকরা। স্কোরশিটে দ্বিতীয়বারের মত নাম লিখিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সেমিতে খেলা নিশ্চিত করেন অ্যান্তেনিও গ্রিজম্যান।
দিনের আরেক ম্যাচে রাউলের গোলে বেনফিকা লিড নিলেও, আর্তুর ভিদাল ও থমাস মুলার এগিয়ে নেয় বায়ার্নকে।
ম্যাচের ৭৬ মিনিটে অ্যান্ডারসন গোল করলেও শেষ চারে খেলা নিশ্চিত করতে ব্যর্থ হয় বেনফিকা।