বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো লিভারপুল। দ্বিতীয় লেগের ম্যাচে ব্ল্যাক এন্ড ইয়েলোদের ৪-৩ গোলে হারিয়েছে অলরেডরা। অন্যদিকে পেনাল্টি শুট আউটে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে শেষ চারে উঠেছে সেভিয়া।
অ্যানফিল্ড স্টেডিয়ামে, ম্যাচের শুরুতেই হেনরিক ও আবেমিয়াংয়ের গোলে এগিয়ে যায় বরুশিয়া। বিরতির পর ডিভক অরগি একটি গোল শোধ করলেও ৫৭ মিনিটে ব্ল্যাক এন্ড ইয়েলোদের ৩-১ ব্যবধানে এগিয়ে নেন মার্কো রিউস।
তবে পিছিয়ে পরেও ম্যাচে ফেরার আশা হারায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফিলিপে কৌতিনিয়ো, মামাদু সেকো ও লোভরানের গোলে নির্ধারিত সময় শেষে ৪-৩ ব্যবধানের জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় লিভারপুল।
দিনের আরেক ম্যাচে, পেনাল্টি শুটআউটে অ্যাথলেটিক বিলবাওকে ৫-৪ গোলে হারিয়েছে সেভিয়া। ইউরোপা লিগের সেমিতে জায়গা করে নেয়া অন্য দুটি ক্লাব হল শাখতার দনেস্ক ও ভিয়ারিয়াল।