খেলা

আইপিএল: কেকেআরের মুখোমুখি সানরাইজার্স

আইপিএল
আইপিএল

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল সাড়ে ৪টায়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দীর্ঘ দিন থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠ মাতিয়ে আসছেন। দলটির দু’বারের শিরোপা জয়েও দারুণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি এ তারকা। অন্যদিকে এবারই প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

কেকেআর এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটি দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দুর্দান্ত ভাবে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হার মানে। এ দুটি ম্যাচে অবশ্য মূল একাদশে সুযোগ পাননি সাকিব। কিন্তু আজকের ম্যাচে ফিরেছেন তিনি।

হায়দ্রাবাদ এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাজে ভাবে হার মানে ডেভিড ওয়ার্নার বাহিনী। কিন্তু এই দলের এত তারকার মাঝে নিজের প্রতিভা ঠিকই তুলে ধরেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২২৭ রানের পাহাড় করলেও মুস্তাফিজের বোলিং ফিগার ছিলো, চার ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট। তার কাটারে ধরা পড়েন এবিডি ভিলিয়ার্স ও শেন ওয়ানটসনের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানরা। তাই এ ম্যাচেও দলের অবিচ্ছেদ্ধ অংশ হিসেবে থাকছেন মুস্তাফিজের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ