ব্যক্তিগত ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেও, সেটি উদযাপন করতে পারলেন না লিওনেল মেসি।
লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ফলে এবারের মৌসুমের শিরোপাটা ধরে রাখায় এখন কঠিন চ্যালেঞ্জের মুখে কাতালান জায়ান্টরা।
নিজ মাঠ ন্যু ক্যাম্পে নিজেদের ভুলেই এগিয়ে যায় প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। গোলের সুযোগ পেয়েও বার্সেলোনার শট কাজে এসেনি একটিও। উল্টো ৪৫ মিনিটে সান্তি মিনার গোলে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। স্বাগতিকদের সফলতা আসে ম্যাচের ৬৩ মিনিটে।
বা দিক থেকে জর্ডি আলভার নীচু ক্রস থেকে ডান পায়ের টোকায় ক্যারিয়ারের ৫০০তম গোল করেন মেসি। লা লিগায় এটি ৪৫০তম গোল তার। বাকী ৫০টি করেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। এরপর আর গোল করতে না পারলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লু্ইস এনরিকের শিষ্যদের।
বার্সা ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ, আর মাত্র এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ।