বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে প্রথম বিভাগ ভলিবল লিগের ৩৭তম আসর।
মঙ্গলবার সকালে জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
এবার ৯টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে প্রতিযোগীতায়। 'এ' গ্রুপে ৪টি ও 'বি' গ্রুপে খেলবে পাঁচটি দল। ২৮ এপ্রিল শেষ হবে লিগের খেলা।
পাশাপাশি ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি আশিকুর রহমান মিকুসহ আসরের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: