ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে আয়োজিত মতবিনিময় সভা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অংশগ্রহণকারী ক্লাবের অধিনায়ক ও কোচদের সঙ্গে টুর্নামেন্টের নিয়ম কানুন ও বাইলজ নিয়ে আলোচনা করেন বিসিবির আম্পায়াররা।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, কোচ সারোয়ার ইমরান ও জালাল আহমেদ চৌধুরীসহ আরো অনেকে।
বিকেএসপি, ফতুল্লা ও মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম- এই তিনটি ভেন্যুতে হবে খেলা। শিগগিরই টুর্নামেন্টের সূচী প্রকাশ করবে বিসিবি।
এর আগে গেলো ১০ এপ্রিল প্লেয়ার্স বাই চয়েজ প্রক্রিয়ায় ১২টি ক্লাব প্রিমিয়ার লিগের জন্য দল গঠন করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: