ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
নিউক্যাসলের মাঠে শুরুতেই অ্যাগুয়েরোর গোলে লিড পায় ম্যানচেস্টার সিটি। এরপর প্রথমার্ধেই গোল শোধ করে নিউক্যাসল। লক্ষ্যভেদ করেন ভারনন আনিতা। এ মৌসুমে রেড জোনে আছে নিউক্যাসল। অবনমনের আশঙ্কায় রয়েছে তারা। তাদের বিপক্ষেই হোঁচট খেলো ম্যানচেস্টারের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি ম্যাচে। ১-১ গোলে মীমাংসিত হয় খেলা। ৩৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনীর দল।
পরের ম্যাচ জিতে আর্সেনালের সুযোগ রয়েছে টেবিলের তৃতীয় অবস্থানে যাওয়ার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: