অলিম্পিকের এবারের আসেরর সবচেয়ে বেশি বয়সী নারী জিমন্যাস্ট হতে যাচ্ছেন উজবেকিস্তানের আকসানা চুজোভিতানা। সম্প্রতি রিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন ৪০ বছর বয়সী আকসানা।
জিমন্যাস্টিকে নতুন রেকর্ড তৈরি করে অলিম্পিক গেমসে সপ্তমবারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি।
এর আগে উজবেকিস্তান ছাড়াও সোভিয়েত ইউনিয়ন, ইউনিফাইড টিম ও জার্মানির হয়ে অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন আকসানা।
১৯৯২ সালে স্পেনের বার্সেলোনায় নিজের প্রথম অলিম্পিক গেমসে ইউনিফাইড টিমের হয়ে স্বর্ণ জেতেন তিনি। এরপর বিভিন্ন দেশের হয়ে মোট এগারোটি পদক জিতেছেন চুজোভিতানা।
অলিম্পিকের সর্বকালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক জিমন্যাস্ট হতে হলে ২০২৪ সালের অলিম্পিক গেমসেও অংশ নিতে হবে আকসানাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: