স্প্যানিশ লিগে টানা হারের পর বিশাল জয় পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজের রেকর্ড গড়ার ম্যাচে দেপোর্তিভো লা করুণাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লুই এনরিকের শিষ্যরা। এদিকে, জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদও।
টানা হারের পর স্বরূপে আবির্ভাব হলো বার্সেলোনা। একবার, দুবার নয়, প্রতিপক্ষের জালে আটবার বল জড়িয়েছে বার্সা। চারটি গোল করার পাশাপাশি, তিনটি গোল বানিয়ে দিয়েছেন লুইস সুয়ারেজ। একই ম্যাচে সাতটি গোলে অবদান রাখার রেকর্ড নেই মেসি-রোনালদোর মতো ফুটবলারের। সেই কাজটিই করেছেন উরুগুইয়ান তারকা।
সুয়ারেজের চারটি ছাড়াও একটি করে গোল করেন রাকিতিচ, লিওনেল মেসি, বার্ত্রা ও নেইমার। এদিকে ফারনান্দো তোরেসের একমাত্র গোলে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা দৌঁড়ে টিকে আছে রিয়াল মাদ্রিদও।
ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। গোল করেছেন কারিম বেনজেমা, লুকাস ভাসকেস ও লুকা মদ্রিচ।