খেলা

কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার

নেইমার
নেইমার

এবারের কোপা আমেরিকায় খেলতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে অংশ নিতে পারবেন রিও অলিম্পিকে। এমনটাই জানিয়ে দিয়েছে নেইমারের ক্লাব বার্সেলোনা।

নেইমারকে অবশ্য দুটো বড় ইভেন্টেই খেলাতে চেয়েছিল ব্রাজিল। সেজন্য বার্সেলোনার কাছে নেইমারকে চেয়েছিল সেলেসাওরা।

নিয়ম অনুয়ায়ী, অলিম্পিক গেমসের জন্য না হলেও, কোপা আমেরিকার জন্য খেলোয়াড়কে ছাড়পত্র দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। তবে ক্লাবের প্রয়োজনে কোপা আমেরিকার সময় ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ছাড়তে রাজি নয় বার্সেলোনা। তাই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ ক্লাবটি। সেজন্য সেলেসাওদের ধন্যবাদও জানিয়েছে বার্সা।

এ বছর জুনে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর আর আগস্টে ব্রাজিলের রিওতে হবে অলিম্পিক গেমস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ