খেলা

বাফুফে নির্বাচন: সালাহউদ্দীন প্যানেলের ইশতেহার ঘোষণা

বাফুফে
বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনকে সামনে রেখে শুক্রবার কাজী সালাউদ্দীনের নেতৃত্বেধীন সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে।

এ সময় দেশের ফুটবলের আর্থিক সমস্যা দূর করা ও নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে আনাকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বাফুফের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, দেশের ফুটবলের আর্থিক সমস্যা দূর করতে সরকারি বাজেটে বরাদ্দ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান করা হবে।

স্পন্সররাও তাদের আর্থিক সহায়তা দেবার আশ্বাস দিয়েছে বলেও জানান বাফুফের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি।

এছাড়াও সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বাফুফে ভবনে আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার তৈরি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে প্রশিক্ষণের জন্য তাদের ইউরোপ ও ল্যাটিন অ্যামেরিকায় পাঠানোসহ অন্যান্য পরিকল্পনার করা হচ্ছে।

এদিকে, ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন না প্যানেলের মূল নেতা ও বাফুফে সভাপতি পদের প্রার্থী কাজী সালাউদ্দীন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ